Protichobi.com

Protichobi > about us > Shahid Day >

 

Shahid Day and International Mother Language Day

আমার ভাই এর রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি
ছেলেহারা শত মায়ের অশ্রু
গড়া এ ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি।

আমার সোনার দেশের রক্তে
রাঙানো ফেব্রুয়ারী
আমার ভাই এর রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি।।

21feb_procession

Making_a_Shaheed_Minar_at_old_campus_of_Dhaka_College_2

Making_a_Shaheed_Minar_at_old_campus_of_Dhaka_College_1

old-shohid-minar

21st February

shahid_minar_language

21st February2

Shahid Minar

21 February was proclaimed the International Mother Language Day by UNESCO on 17 November 1999. Its observance was also formally recognized by the United Nations General Assembly in its resolution establishing 2008 as the International Year of Languages.

International Mother Language Day originated as the international recognition of Language
Movement Day, which has been commemorated in Bangladesh (formerly East Pakistan) since 1952, when a number of Bangladeshi university students were killed by the then East Pakistan police and army in Dhaka, formerly Dacca.

International Mother Language Day is observed yearly by UNESCO member states and at its
headquarters to promote linguistic and cultural diversity and multilingualism.

 

History Of the day

On that day of 21 February 1952, corresponding to 8 Falgun 1359 in the Bangla calendar, a
number of students campaigning for the recognition of Bangla as one of the state languages of
Pakistan were killed when police fired upon them.

Mohammed Ali Jinnah(the Governor general of Pakistan) declared that the Urdu will be the
only language for both west and east Pakistan at a public meeting on 1948, 21 March. The
people of the East Pakistan (now Bangladesh, whose main language is Bengali) started to
protest against this.

A student meeting on 21 February called for a province-wide strike. But the government
invoked Section 144 on 20 February. The student community at a meeting on the morning of
21 February agreed to continue with their protest but not to break the law of Section 144.
Even then the police opened fire and killed the students.

Police declared Section 144 which banned any sort of meeting. Defying this, the students of
University of Dhaka and Dhaka Medical College and other political activists started a
procession in February 21, 1952. Near the current Dhaka Medical College Hospital, police
fired on the protesters and numerous people, including Abdus Salam, Rafiq Uddin Ahmed,
Sofiur Rahman, Abul Barkat and Abdul Jabbar, died.

The movement spread to the whole of East Pakistan and the whole province came to a
standstill. Afterwards, the Government of Pakistan relented and gave Bengali equal status as
a national language.
 

barkat_con
Abul Barkat:

A Language Martyr who died on 21st February 1952, as police opened fire on a mass-rally demanding his mother language Bangla to be one of the State languages of the then Pakistan. Born on 16th June 1927 in village Babla in Bhorotpur police station under Murshidabad district in West Bengal, he migrated to Bangladesh (the then East Pakistan) in 1948. He was a Masters student of the University of Dhaka.

rafiq_con
Rafiquddin Ahmed:

A Language Martyr who died in a police firing, on 21st February 1952, on a mass-rally demanding the mother language (Bangla) to be one of the state languages of Pakistan. He was born on 30th October, 1926 in the village Paril Baldhara in Shingair police station under Manikgonj district. He was a student of Manikgonj Debandra College.

safiur_con
Shafiur Rahman:

A Language Martyr who died in a police firing on 22nd February 1952 on a mob agitating against the police action on the 21st February 1952. Born on 24th January, 1918 in the village Kunnyogar under 24-Pargana, West Bengal, he migrated to Bangladesh (the then East Pakistan) in 1948. He was an employee in the accounts section in Dhaka High Court

.

আমার ভাই এর রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি
ছেলেহারা শত মায়ের অশ্রু
গড়া এ ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি।

আমার সোনার দেশের রক্তে
রাঙানো ফেব্রুয়ারী
আমার ভাই এর রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি।।

গানটি যখনই শুনি, রক্তের মধ্যে একটা অদ্ভূত আলোড়ন অনুভব করি। একুশে ফেব্রুয়ারীতে ভাষা শহীদদের যে আত্মদান, সেটি আসলেই ভোলার নয়। শহীদদের সেই ত্যাগের মাহাত্বও ব্যাপক। উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রীয় ভাষা হিসেবে চাপিয়ে দেয়ার পশ্চিম পাকিস্তানীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রসহ দেশের আপামর জনসাধারণ যেভাবে নিজেদের জীবন বাজি রেখে ১৯৫২ সালে সংগ্রাম করেছিলেন, তার ফলশ্রুতিতেই আমরা আজ এই স্বাধীন দেশ পেয়েছি। তাদের সেই সংগ্রামের ফলেই আজ আমরা বাংলায় কথা বলতে পারি, বাংলা নামের একটি বর্ণমালা পেয়েছি তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ আরো বহু মানুষের বুকের তাজা রক্তে সেদিন রঞ্জিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। বাংলার অধিকার প্রতিষ্ঠায় তাদের সেই সংগ্রামের কারণে বাংলাকে আমরা পেয়েছি, তা নাহলে হয়তো আজও আমাদের উর্দুতে কথা বলতে হতো।

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারীতে শহীদগণ যে কারণে নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন, তার মূলে ছিল দেশাত্ববোধ, দেশকে সবার ওপরে স্থান দেয়া। “ যত ঝঞ্ছা-বিক্ষুব্ধ পরিস্থিতিই আসুক না কেন, দেশের স্বার্থই সর্বাগ্রে স্থান দিতে হবে ” – এই মূল মন্ত্রে দীক্ষিত হয়ে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরের মত দেশের সূর্যসন্তানেরা প্রাণ দিয়েছিলেন, শুধুমাত্র দেশরক্ষার তাগিদে। বাংলায় কথা বলার স্বীকৃতি পাবোনা, বাংলাকে পশ্চিমারা দমিয়ে রাখবে, এই পরিস্থিতি তাদের কাছে অকল্পনীয় ছিল, তাই তারা প্রতিবাদে রাস্তায় নেমে পড়েছিলেন। দেশের প্রতি, দেশের স্বার্থের প্রতি তাঁদের আত্নত্যাগ এর কথা চিন্তা করলে এখন নিজের প্রতি ঘৃণা হয়, আমরা কি পেরেছি তাঁদের সেই ত্যাগর মর্যাদা ধরে রাখতে? যে ভাষার জন্য সেদিন জানা-অজানা কত মানুষ শহীদ হলেন, বুকের তাজা রক্ত ঝরালেন, সেই ভাষাকে আমরা কতটুকু মূল্যায়ন করি? সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরেরা যদি আজ বেঁচে থাকতেন, তাহলে কি তাঁরা ভাষার এই অবমূল্যায়ন দেখে কষ্ট পেতেন না? আমাদের মাঝে অনেকেই আজও অকারণে বিজাতীয় ভাষাতে কথা বলতেই বেশী পছন্দ করি। বাংলায় কথা বলা, বাংলায় লেখালেখি করা, বাংলায় ব্লগিং করাটাকে এখনও অনেকেই নিচু চোখে দেখেন। দুয়েকটি বাক্য ইংরেজীতে বলতে পারলেই নিজেদের তারা অনেক উচ্চস্তরের মানুষ বলে মনে করেন। আর যে বাংলা ভাষার জন্য আমাদের দেশে ’৫২তে রক্ত ঝরেছিল, সেই ভাষাকে উপযুক্ত সন্মান দেয়া তো দূরের কথা, ন্যুনতম শ্রদ্ধাও অনেকে দেখাতে চাননা, বাংলা যারা চর্চা করেন, তাদেরকে এইসব তথাকথিত আধুনিক মানুষেরা খ্যাত মনে করেন। আমি বলছিনা যে ইংরেজী জানার দরকার নেই, যেহেতু ইংরেজী পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশী ব্যবহৃত ভাষা, তাই ইংরেজী শেখার এবং চর্চার অবশ্যই দরকার আছে, সেটি অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু তাই বলে কি বাংলা ভাষাকে অমর্যাদা করতে হবে? বাংলার মর্যাদা সমুন্নত রেখেও তো ইংরেজী চর্চা করা যায়। তথাকথিত আধুনিকতার নিষ্পেষণে পড়ে বাংলা তার মর্যাদা হারাতে বসেছে, এই পরিস্থিতি যদি সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরেরা আজ দেখতে পেতেন, তাহলে নিশ্চয়ই তারা ভাবতেন, এইজন্যই কি আমরা শহীদ হয়েছিলাম, বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলাম?

আজ সময় এসেছে এসব প্রশ্নের উত্তর খোঁজার, নিজেদের প্রশ্ন করার।

 

Return to Main page

contact    II  about us   II    guest book  II   site map  II  Mailbox